এনামুল হক ধনবাড়ী উপজেলা বিএনপির এক বিশ্বস্ত ও পরীক্ষিত অভিভাবক

‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি ও ছাত্ররাজনীতির এক সময়ের তুখোড় ছাত্রনেতা, ধনবাড়ী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি এনামুল হকের দীর্ঘ রাজনৈতিক পথচলার একটি বিবরণী প্রকাশ করা হয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবন নানামুখী সংগ্রাম, ত্যাগ এবং দলীয় আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত।
‎​প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে এস.এস.সি পাশের পর ১৯৮৯ সালে ধনবাড়ী কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন এনামুল হক। ১৯৯০ সালে এইচ.এস.সি পাশের পর ১৯৯১ সালে তিনি ধনবাড়ী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ছাত্ররাজনীতিতে তার তুমুল জনপ্রিয়তার প্রমাণ মেলে ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে, যখন তিনি ধনবাড়ী কলেজ ছাত্র সংসদের (ইউকসু) ‘ভিপি’ (সহ-সভাপতি) নির্বাচিত হন।
‎​এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ছাত্রনেতাকে। ১৯৯২ সালে স্নাতক ডিগ্রী অর্জনের পর ১৯৯৬ সালে তিনি ধনবাড়ী উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি এবং পরবর্তীতে ২০০২ সালে একই কমিটির আহ্বায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
‎​ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় শেষ করে ২০০৩ সালে তিনি মূল দল বিএনপিতে যুক্ত হন। ২০০৩ সালেই তিনি ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। উপজেলা গণ্ডি পেরিয়ে ২০০৮ সালে তিনি টাঙ্গাইল জেলা বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মনোনীত হন। এরপর ২০১৩ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২ নং সদস্য এবং সর্বশেষ ২০২২ সালে তিনি পুনরায় ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব ও পরবর্তীতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
‎​দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের আদর্শে অবিচল থাকায় রাজপথের এই লড়াকু নেতাকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ২০টিরও বেশি রাজনৈতিক মামলা। এছাড়া দলের ক্রান্তিলগ্নে রাজপথে আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত দুইবার তাকে কারাবরণও করতে হয়েছে।
‎​এলাকার সাধারণ নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, মাঠ পর্যায় থেকে উঠে আসা ভিপি এনামুল হক ধনবাড়ী উপজেলা বিএনপির এক বিশ্বস্ত ও পরীক্ষিত অভিভাবক, যিনি শত জুলুম-অত্যাচারের মুখেও দলের পতাকা সমুন্নত রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top