গণতন্ত্রের হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয় : রিজভী

যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শুক্রবার শিল্পকলা অ্যাকাডেমির আর্ট গ্যালারির আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবীর রিজভী বলেন, সবার কথা বলার অধিকার আছে। তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই। কত যে খুন-জখম তারা করেছে, তার কোনো ইয়াত্তা নেই। সুতরাং এই শক্তির পুনরুত্থান যাতে না হয়।

তিনি বলেন, ডিএনের মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে, তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিগত সময় ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, ‘আয়না ঘর’ বানানো হয়েছে। তবে জনগণ রাস্তায় নেমে তা রুখে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top